Posts

রওশন এরশাদের প্রার্থী ও হিরো আলমের মনোনয়ন বাতিল

 ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনীত প্রার্থী মো. মামুনূর রশিদ, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলমসহ (হিরো আলম) আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জি এম কাদেরের প্রার্থী সিকদার আনিসুর রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আজ রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ আসনে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাতজনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো নিবন্ধিত দলের মনোনীত প্রার্থীকে তাঁর মনোনয়নের স্বপক্ষে দলের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর সইসহ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের প্রত্যয়নপত্র জমা দিতে হয়। আশরাফুল আলম ওরফে হিরো আলম আশরাফুল আলম ওরফে হিরো আলমছবি: প্রথম আলো যাঁদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইস...